নিয়মিত ত্বক ও চুলে সরিষার তেল ব্যবহারে যে উপকার
নিয়মিত চুল ও ত্বকের যত্নে সরিষার তেল ব্যবহার করতে পারেন। মাথার তালুতে সরিষার তেল ম্যাসাজ করলে উপকার পাবেন। চুল ও ত্বকের যত্নে সরিষার তেল অত্যন্ত উপকারী।
চুলে নিয়মিত সরিষার তেল ব্যবহারে উপকারিতা:
১. সরিষার তেল চুলে মালিশ করলে চুল দ্রুত বাড়ে সাহায্য
করে। এ ছাড়া সরিষার তেল আলফা ফ্যাটি অ্যাসিড দারুণ কন্ডিশনারের কাজ করে যা চুল সুন্দর ও ত্বক উজ্জ্বল রাখে।
২. চুলে নিয়মিত সরিষার তেল মালিশ করলে গোড়া মজবুত ও চুল পড়া বন্ধ হবে। সরিষার তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম মিনারেল এবং ভিটামিন এ ছাড়া থাকে জিংক, বিটা ক্যারোটিন ও সেলেনিয়াম, যা চুল লম্বা হতে সাহায্য করে।
৩. রক্তসঞ্চালন বৃদ্ধি করে ফলে মাথার তালুতে রক্ত সঞ্চালন ঠিকভাবে হবে। চুল রুক্ষ, শুষ্ক, নিষ্প্রাণ হয়ে গেলে নিয়মিত মাথার তালুতে সরিষার তেল মালিশ করুন। চুলের
যত্নে সরিষার তেল অত্যন্ত উপকারী।
ত্বকে নিয়মিত সরিষার তেল ব্যবহারের উপকারিতা:
সরিষার তেল দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করলে মুখের দাগ দূর হবে।
মুখে সরিষার তেল দিয়ে মালিশ অত্যন্ত উপকারী।
ফেসপ্যাক তৈরি
করার পদ্ধতি:
দুই চামচ সরিষার তেল, এক চামচ দই, এক চামচ বেসন ও আধা চামচ লেবুর রস। এই ৪টি উপকরন এক
সাথে ভালো করে মিশ্রিত করে পেস্টের মত তৈরি করুন। এর পর মুখে ভালো ভাবে লাগিয়ে ২০
মিনিট রেখে তার পর ধুয়ে ফেলুন। সরিষার তেলের ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়।

0 মন্তব্যসমূহ