বাংলাদেশের প্রচলিত ছড়া
আতা গাছে তোতা পাখি্
আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ,
এত ডাকি ; তবু কথা
কও না কেন বউ।
আয় আয় চাঁদ মামা
আয় আয় চাঁদ মামা
টিপ দিয়ে যা,
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা।
ধান ভানলে কুঁড়ো দেব,
মাছ কাটলে মুড়ো দেব,
কাল গাইয়ের দুধ দেব,
দুধ খাবার বাটি দেব,
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা।
আয় আয় টিয়ে
আয় আয় টিয়ে
নায়ে ভরা দিয়ে,
না' নিয়ে গেল বোয়াল মাছে,
তাই না দেখে ভোদড় নাচে,
ওরে ভোদড় ফিরে চা
খোকার নাচন দেখে যা।
নোটন নোটন পায়রাগুলি
নোটন নোটন পায়রাগুলি
ঝোটন বেঁধেছে,
ওপারেতে ছেলেমেয়ে
নাইতে নেমেছে।
দুই ধারে দুই রুই কাতলা
ভেসে উঠেছে,
কে দেখেছে কে দেখেছে
দাদা দেখেছে,
দাদার হাতে কলম ছিল
ছুঁড়ে মেরেছে,
উঃ বড্ড লেগেছে।
খোকা ঘুমাল পাড়া জুড়াল
খোকা ঘুমাল পাড়া জুড়াল বর্গী এল দেশে
বুলবুলিতে খেয়েছে ধান,
খাজনা দেব কিসে?
ধান ফুরাল, পান ফুরাল,
খাজনার উপায় কী?
আর কটা দিন সবুর কর,
রসুন বুনেছি।
0 মন্তব্যসমূহ