গ্রিন টি লেমনেড পান করে ওজন কমিয়ে নিন

গ্রিন টি লেমনেড পান করে ওজন কমিয়ে নিন

প্রতিদিন ১ থেকে ২ গ্লাস *গ্রিন টি লেমনেড* পান করুন। নিয়মিত পানে এটি দ্রুত ওজন হ্রাস করবে।
আমরা আনেকেই ওজন কমানোর জন্য  বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকি। বর্তমানে অধিকাংশ মানুষ স্বাস্থ্য সচেতন। বাড়তি ওজন নিয়ে চিন্তার শেষ নেই। নারী পুরুষ উভয়ই ওজন নিয়ে অনেক চিন্তিত থাকি।এমন কি ওজন কমাতে বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে থাকি। এই ওজন কমাতে করা হয়ে থাকে কত না ডায়েট কত না ব্যায়াম। ব্যস্ততার কারনে ব্যায়াম করার মতো সময় অনেকের হয়ে উঠে না। তাদের জন্য আজকের এই টিপস।**গ্রিন টি লেমনেড***
প্রতিদিন এক থেকে দুই গ্লাস গ্রিন টি লেমনেড পান করুন। নিয়মিত পানে এটি দ্রুত ওজন হ্রাস করবে।
#যা যা লাগবে:
*দুই কাপ পানি  * একটি গ্রিন টি ব্যাগ * 
দুই থেকে তিন চা চামচ মধু  *একটি লেবুর রস 
*অল্প  দারুচিনি গুঁড়া বা ১/২ ইঞ্চি দারুচিনি 
#কি ভাবে তৈরি করবেন:
১।  একটি লেবুর খোসা কুচি করে কেটে দুই কাপ পানি দিয়ে জ্বাল  দিন।
২। লেবুর খোসা এবং পানি জ্বাল হয়ে এলে এতে দারুচিনি দিয়ে দিন। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন।
৩। চুলা বন্ধ করে এতে গ্রিন টি ব্যাগ দিয়ে দিন। ৩-৫ মিনিট অপেক্ষা করুন।
৪। ঠান্ডা হয়ে আসলে এতে একটি লেবুর রস এবং দুই চা চামচ মধু দিয়ে কিছুক্ষণ নাড়ুন ।
৫। ব্যস তৈরি হয়ে গেলো গ্রিন টি লেমনেড। ঠান্ডা পছন্দ করলে এতে দিয়ে দিতে পারেন বরফের টুকরো।
#কার্যকারিতা:
 প্রতিদিন এক থেকে দুই গ্লাস গ্রিন টি লেমনেড পান করুন। নিয়মিত পানে এটি দ্রুত ওজন হ্রাস করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ